সুবর্ণচরে উপজেলায় এক নারীকে চার খণ্ডিত করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারী নুর জাহান বেগম (৫৮) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে নিহত নারীর দেহের খণ্ডিত মাথা ও কোমরের অংশ উদ্ধার করে পুলিশ। দেহের অন্য দুই অংশ গলা থেকে বুকসহ কোমরের উপরিভাগ ও দু’পায়ের খোঁজ করে পাওয়া যায়নি রাত ৯টা পর্যন্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহিম খলিল জানান, গতকাল সকাল ৬টার দিকে গরীব ওই নারী বাড়ি পাশে ধান ক্ষেতে শামুক খুঁজতে যান। কয়েক ঘন্টা পরও তিনি বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। বিকারে তার বাড়ি থেকে কিছু দুরে ধান ক্ষেতে মাথার খণ্ডিত অংশ পাওয়া যায়। পরে আরো খোঁজ করার পর কোমরের অংশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহের খণ্ডিত দুই অংশ উদ্ধার করে। দেহের অন্য দুই অংশ উদ্ধারে জন্য বিভিন্ন তল্লাশী অব্যাহত রয়েছে।
এই পরিদর্শক জানান, কে বা কাহারা কি কারণে এই মহিলাকে চার খণ্ডিত হত্যা করেছে। তা তার পরিবারে লোকজন ও এলাকার কেউ বলতে বলতে পারছেন না। এ ঘটনায় তদন্ত চলছে।
ইত্তেফাক/এমএএম
