যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় (যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাত ৯ টা- সাড়ে ১০টা)। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক পেন্স এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক হচ্ছে। ইউনিভার্সিটি অব উটাহেতে বির্তক অনুষ্ঠিত হবে। ৯০ মিনিটের বিতর্কে দুই প্রার্থীর মাঝে প্লাস্টিকের বেড়া থাকবে। এই বিতর্কের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য। করোনা ভাইরাসে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প কতোটা সুস্থ তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই মাস্ক খুলে ফেলেন ট্রাম্প যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পসহ হোয়াইট হাউজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, হোয়াইট হাউজে করোনা ভাইরাসে সংক্রমণ এড়ানো যেতো। তার মতে, সেখানে করোনা ভাইরাসকে গুরুত্ব দেওয়া হয়নি, নির্দেশনাগুলোও ঠিকমতো মানা হয়নি। -রয়টার্স
