রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় কুতুবুল হক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭অক্টোবর) রাতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের সুকুদ্দিনের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার সুইচগেট এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুতুবুল হক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর
