ফুলবাড়ীতে ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১২:৪৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে অটোস্ট্যান্ডে সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করে।
 
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজমূস শাকিব পিয়াস, আতাউর রহমান, আনারুল ইসলাম, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন প্রমুখ।

ইত্তেফাক/এএম