মির্জাপুরে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন, বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৪:১৩

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলনসহ বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার রাতে উপজেলা ছাত্রলীগ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর পুরাতন বাস স্টেশনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে হাতে হাতে মোমবাতি নিয়ে আলোক প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানায়।
 
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. মামীম আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারী কলেজের ছাত্রলীল নেতা মো. মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ওয়াকিল আহমেদ প্রমুখ।

ইত্তেফাক/এএম