কেশবপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৫:০৮

যশোরের কেশবপুরে বুধবার (৭অক্টোবর) রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার পাঁচবাকারর্শী গ্রামের সাইফুল ইসলাম ওরফে মনা পারিবারিক কলহে স্ত্রী বৃষ্টি খাতুনকে (২০) বাড়িতে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল সোয়েব আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃষ্টি খাতুন গর্ভবতী বলে পুলিশ ধারণা করছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহে সাইফুল তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে, এই অভিযোগে সাইফুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের বাবা উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

ইত্তেফাক/এমআর