আবশ্যক: সরকারি বিধি মোতাবেক শহীদ সবুর উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া, পো: চকপাঁচপাড়া, উপজেলা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ এর জন্য শূন্য পদে একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীদের ৫০০/- টাকার অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-১৩৩১
আবশ্যক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী হাজী হযরত আলী চৌবিলা দাখিল মাদ্রাসা, ডাকঘর: চৌবিলা বাজার, উপজেলা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জের জন্য নব সৃষ্ট পদে ১ জন আয়া, বয়স অনূর্ধ্ব ৩৫, জেডিসি/ জেএসসি/ সমমান আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১০০০/- টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন আহ্বান করা হলো। —সুপারিনটেনডেন্ট। সিএম-৬০৮
আবশ্যক: সরকারি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমোতাবেক কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসা, ডাকঘর: কাছেমাবাদ, উপজেলা: গৌরনদী, জেলা: বরিশালের জন্য শূন্য ও সৃষ্টপদে উপাধ্যক্ষ ০১ জন, মুহাদ্দিস ০১ জন, গ্রন্থাগারিক ০১ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ০১ জন আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হইবে। —অধ্যক্ষ। সিএম-৬১০
