সাম্প্রতিক বন্যায় উপজেলায় কনেশ্বর ইউনিয়নের হাওলাদার বাড়ির ঘাটায় ৯ নম্বর ওয়ার্ড ধনই গ্রামের একটি কালভার্টের সংযোগ সড়ক ধসে গেছে। এতে বিপাকে পড়েছেন সিড্যা ও কনেশ্বর ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, কালভার্টের দুই পাশের মাটি নেই। স্থানীয়রা জানায়, বন্যার পানিতে এই মাটি সরে গেছে। কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন, কালভার্টটির জন্য এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে কালভার্টটি মেরামত করা হবে। ডমুড্যা উপজেলার এলজিইডির প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। জেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব।
