পাটের দামে চাষির মুখে হাসি

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৪

উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অন্যদিকে পাটের দাম বেশি হওয়ায় লাভবান হচ্ছেন পাটচাষিরা। ফলে পাটচাষিদের মুখে এবার হাসি ফুটে উঠেছে। বর্তমানে প্রতি মণ পাট দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। বানিয়াহাটি গ্রামের পাটচাষি আ. রশিদ বলেন, এক একর জমিতে পাট চাষ করে সব খরচ বাদ দিয়েও ৩৬ হাজার টাকা লাভ হয়েছে। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ জমিতে পাট চাষ হয়েছে।