খানাখন্দে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের মামুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক বেহাল। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর হাঁটু পানি জমে যায়। সম্প্রতি স্থানীয় মালিক সমিতি ও মটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সড়কটি দ্রুত মেরামতের জন্য ইউএনও দপ্তরে আবেদন করা হয়েছে। শ্রমিক নেতা মিথুন মধু জানান, সড়কটি দ্রুত মেরামত করা না হলে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী আবেদন বলেন, এবিষয়ে একটি আবেদন পেয়েছি। খুলনা সওজের প্রকৌশলী তাপসী রাণী দাস বলেন, বর্ষার পর সড়কটির কাজ শুরু হবে।
