শরণখোলায় বাঘ আতঙ্কে মাইকিং

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৫

শরণখোলার পশ্চিম রাজাপুরে বাঘ আতঙ্ক বিরাজ করছে। গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। ধানসাগর ইউপি সদস্য তালুকদার হুমায়ূন করিম সুমন জানান, বৃহস্পতিবার ভোরে সুন্দরবন থেকে একটি বাঘ পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করে। বন থেকে গ্রামের ধান ক্ষেতে যাওয়ার রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক জানান, লোকালয়ে বাঘ এলেও সেটি আবার বনে ফিরে গেছে। বনরক্ষীরা মাইকিং করে মানুষজনকে সাবধান করছে।