কাপ্তাইয়ে জুম ধানের ভালো ফলন

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৫

পার্বত্য জেলায় পাহাড়ে পাহাড়ে এ বছর জুম ধানের উত্পাদন ভালো হয়েছে। পাহাড়ে, পাহাড়ের ঢালে ও সমতল এলাকা সর্বত্র জুম ধানের সোনালি ফসল শোভা পাচ্ছে। সরেজমিনে কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর উপজেলাসহ সব উপজেলায় এমন চিত্র দেখা গেছে। স্থানীয় কৃষক আলো চাকমা, কুসুম চাকমা জানান, এবার প্রয়োজনীয় ধান রেখে বাকি ফসল বিক্রি করে সাংসারিক যাবতীয় খরচ মেটানো যাবে। কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম চৌধুরী জানান, গত দুই-তিন বছর ধরে জুম ফলন ভালো হচ্ছে। তবে এ বছর ফলন আরো ভালো হয়েছে।