১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৬

লোহাগাড়ায় বুধবার রাতে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, এসআই যুযুত্সু যশ চাকমা ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় নুরু ও কাউছারকে ৬ হাজার পিস ইয়াবা এবং একই স্থানে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর আলমকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।