সুন্দরী কাঠসহ গ্রেফতার ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৮

সুন্দরবন থেকে অবৈধভাবে পাচারকালে ১০ পিস সুন্দরী গোলকাঠ ও নৌকাসহ তিন পাচারকারীকে বুধবার রাতে গ্রেফতার করেছে বন বিভাগ। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারামের দিকনির্দেশনায় বজবজা টহল ফাঁড়ির স্টাফ হাবিবুর রহমানের নেতৃত্বে সুন্দরবনের কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে কাঠ ও নৌকাসহ তাদের গ্রেফতার করা হয়। এরা হলো—কয়রা উপজেলার রাজ্জাক গাজী, কালাম গাজী ও সামাদ গাজী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।