ডিএসইর নতুন শেয়ারহোল্ডার পরিচালক সিদ্দিকুর রহমান

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:২০

স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকের একটি পদ শূন্য হওয়ায় কোম্পানিজ আইন অনুযায়ী গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদের ৯৭০তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনীত হন। সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি। —প্রেস বিজ্ঞপ্তি