শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৯৫তম সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:২০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৯৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক ও কমিটির সদস্য উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি