এই সময়ের ছড়া

ছিঃ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:২৩

আমিও ছিলাম মাতৃগর্ভে

আমারও আছে বোন

আমারও আছে কন্যাশিশু

সাতরাজার ধন।

 

আমিও থাকি পরিবারে

আমিও সামাজিক

ওরে ধর্ষক হারামজাদা

ধিক তোদের ধিক।

অলংকরণ :অবিনাশ আচার্য