আপনার রাশিফল

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩০

৯ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। পোশাক নির্বাচনে কোনো বিশেষ রংকে প্রাধান্য দিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থভ্রমণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। রিপুকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। যাত্রা  ও যোগাযোগ শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।