ওজিলের অনিশ্চিত ভবিষ্যত্

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

মিডফিল্ডার মেসুত ওজিলকে ইউরোপা লিগের দলে রাখেনি আর্সেনাল। কোচ মিকেল আরটেটা দায়িত্ব নেওয়ার পর ক্রমাগতই উপেক্ষিত থাকছেন ওজিল। সঙ্গত কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে জার্মান এই ফুটবলারের ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৩১ বছরের এই খেলোয়াড় মার্চের পর আর গানারদের হয়ে খেলেননি। ওজিল ২০১৩ সালে তখনকার ক্লাব রেকর্ড ফিতে আর্সেনালে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুম শেষে তার চুক্তি শেষ হবে।