বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের স্মৃতিতে নির্মিত ‘আট স্তম্ভ’ ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙাকে পৈশাচিক ঘটনা উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে সেই আধিপত্যবাদীরা এখনো সক্রিয়। তাদের খুশি করতেই আবরারের স্মৃতিস্তম্ভটি ভাঙা হয়েছে। শিক্ষাঙ্গনকে মেধাশূন্য করতে যারা সক্রিয় তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান ডা. জাফরুল্লাহ।
