ডামুড্যায় সাঁকো ভাঙায় এলাকাবাসীর দুর্ভোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২৩:৪৪

শরীয়তপুরের ডামুড্যা বন্দরের উত্তর পার্শ্বের নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ার বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন পর পর বালি ভর্তি ট্রলারের ধাক্কায় সাঁকোটি ভেঙ্গে যায়। যার ফলস্বরূপ সাধারণ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।  

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সরজমিনে দেখা যায়, বর্তমানে সাঁকোটি ভাঙ্গা আছে। যার ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে এক কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি  বাঁশের সাঁকোর পরিবর্তে এখানে লোহার ফুট ব্রিজ নির্মাণ করে দেওয়া।

ইত্তেফাক/জেডএইচ