নান্দাইলে নিষিদ্ধ পিরানহা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২৩:৫১

ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা মৎস্য আড়তে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির সময় এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার খবর পেয়ে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসার নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

চৌরাস্তা মৎস্য আড়তে ১শ ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়। এ অপরাধে ক্রেতা ভজন বর্মণের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সে সময় উপস্থিত আড়তদার ও মৎস্য চাষিদের মৎস্য সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়।  আসন্ন মা ইলিশ সংরক্ষণের সময় ও কর্মসূচি সম্পর্কে সচেতন করা হয়। 

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র ফিশারিজ অফিসার আরিফ হোসেনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচ