মোহাম্মদ নাসিম ছিলেন ত্যাগী ও দেশপ্রেমিক নেতা :খাদ্যমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশপ্রেমিক নেতা। তার কর্মকাণ্ড, তার জীবন সব সময়ই অনুকরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় দেশের কয়েকটি জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে। ইতিমধ্যেই ঘটে যাওয়া প্রতিটি জায়গায় অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং যারা ধরা পড়েনি তাদেরও অচিরেই গ্রেফতার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।