বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের (৩০) স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেনের স্ত্রী জোছনা বেগমের (৩৫) হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লাশটি পুলিশ কনস্টেবলের তাফালবাড়ীর ভাড়া বাসা থেকে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।
সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ক্যাম্পে কর্মরত। শরণখোলার ওসি মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক সাদ্দাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। সাদ্দাম হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে।
