জাতিসংঘের কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:১৩

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনের  প্রাপ্যতার ক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করার জন্য গঠিত জাতিসংঘের কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এ নিয়ে টুইটে পোস্ট করা একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই দৃঢ়  পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আশা করছি সামর্থবান আরো কিছু দেশ কোভ্যাক্সে যোগ দেবে এবং সমর্থন করবে। 

 টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গৃহীত ‘কোভ্যাক্স’ উদ্যোগে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তবে প্রথমে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এই জোটে যোগ দেবে না।  কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনার পর চীন আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিলো।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা অনুযায়ী,  কোভ্যাক্সের মাধ্যমে  ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ করোনাভাইরাস টিকা সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে। 

ইত্তেফাক/এআর