করোনা নিয়ে আবারও নির্বাচনী সমাবেশ করবেন ট্রাম্প!

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৭:২৪

করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনী সমাবেশ শুরুর করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, আমি ভালো বোধ করছি। সত্যি অবস্থা ভালো। আমি মনে করি সম্পূর্ণ ভালো। এসময় ট্রাম্প দাবি করেন, তার শরীরে আর করোনার সংক্রমণ নেই।

সাক্ষাতকারে ট্রাম্প আরও বলেন, আমার অবস্থা এতটাই ভালো যে আমি আজ রাতেই একটি সমাবেশ করতে পারলে খুশি হবো। সংক্রমিত করার ঝুঁকিতে আছি বলে মনে করছি না।

আরও পড়ুন: ট্রাম্পের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে তালেবানরা

তবে হোয়াইট হাউসের তৈরি ভিডিও ফুটেজ ছাড়া গত সোমবার থেকে প্রকাশ্যে ট্রাম্পকে দেখা যায়নি এবং হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরার আগে চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে সামান্য তথ্যই জানিয়েছে। কিন্তু ট্রাম্পের দাবির পক্ষে কোনো তথ্য হোয়াইট হাউস দেয়নি। 

ইত্তেফাক/আরআই