গৌরনদীতে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা, ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৭:৩৮

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধি এক কিশোরী (১৫) ধর্ষণের স্বীকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। তিনি স্থানীয় প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম বেপারি (৫০)। তিনি একই গ্রামের আরজ বেপারির ছেলে।

জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাটাজোর গ্রামের গৃহহীন এক দিনমজুর তার প্রতিবন্ধি মেয়েকে নিয়ে পাশের চাচাত ভাইয়ের ঘরে বাস করেন। দিনমজুর হওয়ায় তিনি দিনের বেলা বাহিরে থাকেন। 

ওই কিশোরীর বাবা (৬২) অভিযোগ করেন বলেন, মেয়েটি প্রতিবন্ধি হওয়ার সুযোগ নিয়ে সিরাজুলের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ধর্ষক সিরাজুলের ছেলে ও বাড়ির লোকজনদের জানালে তারা বিষয়টি কাউকে জানাতে বারণ করে সাশিয়ে দেয়। 

ধর্ষণের স্বীকার ওই কিশোরীরর চাচী (৭০) জানান, গত জ্জ দিন যাবত কিশোরীটি বমি করতে থাকে। বুধবার ডাক্তারের পরামর্শে রক্ত ও প্রসাব পরীক্ষা করালে প্রেগনেন্সি পজেটিভ আসে। 

চাচাত ভাবী (৩০) জানান, তার প্রতিবন্ধি ননদকে অন্তঃসত্ত্বার কথা জিজ্ঞাসা করলে সে সিরাজুল বেপারীকে দেখিয়ে দেয় এবং ধর্ষনের বর্ণনা দেয়। 

এলাকাবাসীরা জানান, সিরাজুল ইসলাম লম্পট প্রকৃতির লোক। ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহল সিরাজুলের পক্ষে মাঠে নেমেছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন,  তথ্যটি জানা ছিলনা। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/এসি