যাত্রাবাড়ীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৭:৩৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইসমাইল (৪৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি করে সাড়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

আরো পড়ুন : রাজধানীর খিলক্ষেতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিশেষ কৌশলে ঢাকায় এনে বিক্রি করে থাকেন। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসমাইলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি