স্পোর্টস রিপোর্টার
খেলোয়াড়ি ও কোচিং জীবনে এত সময় বাংলাদেশে কাটিয়েছেন, তাতে দেশটা দ্বিতীয় ঘরই হয়ে গেছে সাবেক শ্রীলঙ্কান ডিফেন্ডার মোহাম্মদ নিজাম পাকির আলির। সে দ্বিতীয় ঘরেই আবারও ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে পাকির আলির। এবার তাকে দেখা যেতে পারে পুলিশ এফসির ডাগআউটে।
ক্লাবটির বেশ কিছু সূত্র ইতিমধ্যেই সাবেক আবাহনী ডিফেন্ডারকে কোচ করে আনার ব্যাপারটি সংবাদমাধ্যমকে জানিয়েছে। জানা যায়, এখনো আলোচনার পর্যায়েই আছে ব্যাপারটি, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহেই।
শ্রীলঙ্কান সাবেক এই ফুটবলার খেলোয়াড়ি জীবনে আবাহনী ও পিডব্লিউডির হয়ে খেলেছিলেন। এরপর কোচ হিসেবে ডাগআউটে ছিলেন আবাহনী, মোহামেডান, শেখ জামাল ও পিডব্লিউডির মতো ক্লাবে। শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন দুই বছর।
