করোনার সংকট তো আছেই। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হয়েছে ভয়াবহ প্রশাসনিক সংকট। একেবারে ওলোটপালোট হয়ে যাওয়া এই সময়ে ক্রিকেট ছাড়া সেখানকার ক্রিকেট কাঠামোতে সবই আলোচনা হয়েছে। অবশেষে ক্রিকেট বিষয়ক খবরে ফিরেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নভেম্বরের প্রথম সপ্তাহে ঘরোয়া ক্রিকেট ফিরছে দেশটিতে। নভেম্বরের ২ থেকে ৫ তারিখ ফ্রাঞ্চাইজি ক্রিকেট। এই প্রথমবারের মতো এই প্রথম শ্রেণির ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে শুরু হবে দেশের ছেলেদের ও মেয়েদের বিভিন্ন প্রাদেশিক ক্রিকেট। এ ছাড়া টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টগুলোরও সূচি ঘোষণা করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালসহ কিছু বাছাই করা খেলা টিভিতে দেখানো হবে।
