শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই উপজেলার বিভিন্ন হাটবাজারে, ফার্নিচার, মুদি দোকান, রড-সিমেন্টের দোকানসহ বিভিন্ন দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনজুরুল আলম বলেন, উপজেলায় কয়েক শ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়পত্র রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, যারা বিনা লাইসেন্সে ও যত্রতত্র অবৈধভাবে রাস্তার ওপর রেখে এলপিজি গ্যাস বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
