নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:২৫

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিত্সা ও সেবার জন্য ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড ১৯’ অর্জন করেছে। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ হোসেনসহ আরো অনেকে।