ইত্তেফাক রিপোর্ট
দেশে নারী নির্যাতন ও গণধর্ষণের ধারাবাহিকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ। গতকাল শুক্রবার প্রচার উপকমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন আবুড়ী স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ধর্ষণের নেপথ্যে রয়েছে নৈতিক অবক্ষয়, ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা, আকাশ সংস্কৃতির বিরূপ প্রভাব, মাদকের যথেচ্ছ ব্যবহার, আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিচারের দীর্ঘসূত্রতা। এর আগে গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে নারী নির্যাতন ও গণধর্ষণের ধারাবাহিকতার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার সভাপতিত্ব করেন।
