সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল নেতা। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এক ঘের এলাকা থেকে তাদের আটক করে সাতক্ষীরা র্যাব-৬। এ সময় র্যাব তাদের নিকট থেকে ২৫৪ পিস ইয়াবা ও একটি (১৫০ সিসি) অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করেছে। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের নেতা আবির হোসেন রিপন (৩০) এবং একই এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন (২৮)।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার এএসপি বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
