(নারী-পুরুষের সমতা)
১৪. কত সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণা করে?
উ: ১৯৭৭ সালে।
১৫. ১৯১৩ সালে রাশিয়ার নারীরা কোন দিন নারী দিবস হিসেবে পালন করে?
উ: ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার।
১৬. ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে কে নারী দিবস ঘোষণার দাবি জানান?
উ:সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন।
১৭. ১৯০৮ সালে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধের দাবিতে কতজন নারী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে?
উ:প্রায় বিশ হাজার।
১৮. কত সালে নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে?
উ:১৮৫৭ সালের ৮ মার্চ।
১৯. বিশ্বে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন কী রয়েছে?
উ:আন্তর্জাতিক সনদ ও নীতিমালা।
২০. কোন প্রতিবেদনে বিভিন্ন ধরণের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়?
উ:অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
২১. কীসের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে? উ:যৌতুকের ।
২২. সমাজে অনেকে নারীকে কী হিসেবে গণ্য করে? উ:বোঝা।
২৩. নারী নির্যাতনের কারণে মেয়েদের কী ক্ষতিগ্রস্ত হয়?
উ:শিক্ষা ও বাইরে কাজের দক্ষতা বা সুযোগ।
২৪. বাংলাদেশের কোন মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে?
উ:মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
২৫. নির্যাতন দমনের জন্য কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?
উ:২০১২ সালে।
