হিসাববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি।
৬৩. হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
৬৪. ICAB-এর পূর্ণরূপ কী?
(ক) The Institute of Chartered Accountants of Bangladesh.
(খ) The Institute of Cost Accountants of Bangladesh.
(গ) The Institute of Certified Accountants of Bangladesh.
(ঘ) The Information of Chartered Accountants of Bangladesh.
৬৫. Book-keeping বলতে কী বোঝায়?
(ক) তথ্য বিশ্লেষণ
(খ) লেনদেন লিপিবদ্ধকরণ
(গ) হিসাবের বই সংরক্ষণ
(ঘ) হিসাবের প্রতিবেদন প্রকাশ
৬৬. ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭৭ (খ) ১৯৭৪
(গ) ১৯৭২ (ঘ) ১৯৭৫
৬৭. হিসাববিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি?
(ক) উত্পাদন ব্যয় হিসাববিজ্ঞান
(খ) আর্থিক হিসাববিজ্ঞান
(গ) মূল্যস্ফীতি হিসাববিজ্ঞান
(ঘ) মানব সম্পদ হিসাববিজ্ঞান
৬৮. আধুনিক হিসাবশাস্ত্রের উত্পত্তি হয়েছে কেন?
(ক) ব্যবসায় প্রসারের জন্য
(খ) লেনদেনকে আর্থিক রূপ দেওয়ার জন্য
(গ) অধিক মুনাফা অর্জনের জন্য
(ঘ) অপচয় হ্রাস করার জন্য
৬৯. হিসাববিজ্ঞানের উত্পত্তি কখন হয়েছে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন?
(ক) প্রায় চার হাজার বছর পূর্বে
(খ) আদিযুগে
(গ) প্রাক-বিশ্লেষণ পর্বে
(ঘ) শিল্পবিপ্লবের পরের শতকে
৭০. হিসাববিজ্ঞানের উত্পত্তি ও ক্রমবিকাশকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয়
৭১. লুকা প্যাসিওলি কোন সমপ্রদায়ভুক্ত ছিলেন?
(ক) জুলু (খ) মাউরি (গ) টোডা (ঘ) ফ্রানসিস
৭২. হিসাববিজ্ঞানের উন্মেষপর্বকে আবার কয় ভাগে বিভক্ত করা যায়?
(ক) তিন ভাগে (খ) চার ভাগে (গ) ছয় ভাগে (ঘ) সাত ভাগে
৭৩. ‘এ যুগে মানুষ বনে-জঙ্গলে বা গুহায় বাস করত। ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত।’ ( এখানে কোন যুগের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
(ক) প্রাচীন যুগ (খ) প্রস্তর যুগ
(গ) বিনিময় যুগ (ঘ) মুদ্রা যুগ
উত্তর:
৬৩ ক, ৬৪.ক, ৬৫.গ, ৬৬ ঘ, ৬৭.ঘ, ৬৮.খ, ৬৯ ক, ৭০.খ, ৭১.ঘ, ৭২.খ, ৭৩ খ
