বাংলা প্রথমপত্র
সৃজনশীল
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বাংলা প্রথমপত্রের সৃজনশীল লেখা। চোখ রাখো ইত্তেফাকের অনুশীলন পাতায়
গদ্যাংশ: বই পড়া
১.“জ্ঞানতৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বেশরম বলে, বাঙালির পয়সার অভাব।” বটে? কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না, সিনেমার টিকিট কাটার ‘কিউ’ থেকে? থাক্ থাক। আমাকে খামাখা চটাবেন না।”
ক. কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে কোনো দলে ফেলে দিই?
খ. ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’- উক্তিটির অর্থ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বাঙালি জাতির বই না কেনার প্রবণতা ‘বই পড়া’ প্রবন্ধের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘আমাদের হীনম্মন্যতাই আমাদের বই না কেনার মূল কারণ’- উক্তিটি উদ্দীপক এবং ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
ক. কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই।
খ. উক্তিটি দ্বারা মনের প্রসারতার সাথে জ্ঞানের প্রসারতার সম্পর্ককে বোঝানো হয়েছে।
ধনসম্পদ অর্জন করার ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, তেমনি তা রক্ষা করার জন্যও জ্ঞানের দরকার। কেননা, জ্ঞানহীন সম্পদশালী তার সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আর এই জ্ঞান অর্জন করতে হলে প্রধান শর্ত হলো একটি সুন্দর মন থাকতে হবে। মনের প্রসারতা থাকলে জ্ঞানেরও প্রসার ঘটবে সহজে। তাইতো লেখক বলেছেন, ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’ উক্তিটি দ্বারা মূলত মনের প্রসারতার সাথে জ্ঞান প্রসারণের ঘনিষ্ঠ সম্পর্ককেই বোঝানো হয়েছে।
গ এবং ঘ-এর উত্তর আগামীকাল
