এসএসসিতে জীববিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে যথাস্থানে চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই ভালো কাঠ পেন্সিল ব্যবহার করতে হবে। এ জন্য পাঠ্যবইয়ের চিত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। চিত্র অঙ্কনের ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। চিত্রকে আকর্ষণীয় করতে গিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। এতে তোমাদের উত্তর বাকি থেকে যেতে পারে। পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়- জীবনী শক্তি, ষষ্ঠ অধ্যায়- জীবে পরিবহন, সপ্তম অধ্যায়-গ্যাসীয় বিনিময়, অষ্টম অধ্যায়- রেচন প্রক্রিয়া, ত্রয়োদশ অধ্যায়- জীবের পরিবেশ এবং চতুর্দশ অধ্যায়- জীবপ্রযুক্তি এ অধ্যায়গুলো বেশি করে আয়ত্ত করবে। এ অধ্যায়গুলো থেকে এ বছর প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি।
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চাই সঠিক প্রস্তুতি। পরীক্ষার হলে তোমার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ তা মনে রাখবে। তোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবে।
তাই পরীক্ষার খাতার বিষয়ে খুবই যত্নশীল হতে হবে। কোনো শব্দ, লাইন বা অনুচ্ছেদ কোট দিতে হলে হিজিবিজি করে নয় একটানা পরিস্কার করে কাটতে হবে। ভুল শব্দ বা বাক্যাংশের ওপর লিখে সংশোধন করলে খাতাটি নোংরা হয়ে ওঠে তাই এটি কখনই করবে না। এক্ষেত্রে কেটে দিয়ে ওপরে বা পাশে ঠিক শব্দ বসাবে। প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন নির্বাচনের কাজটি সঠিকভাবে করা জরুরি। কোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দিলে সুবিধা তা তোমাকে প্রথমেই নির্বাচন করতে হবে। যেসব প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়া যায়। জানা থাকলে সে ধরণের প্রশ্ন নির্বাচন করা উচিত । একই ধরনের প্রশ্ন হলে, যেটি ভালো জানা সেটি প্রথমে লিখবে। একটি প্রশ্নের সকল অংশ জানা না থাকলে ও কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। না পারলে ও যতটা পারা যায় চেষ্টা করে লিখে আসবে।
