আলফাডাঙ্গায় অগ্নিদগ্ধ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০২:২৮

এলপি গ্যাসের তারের লিকেজ থেকে আগুণে  ঝলসে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সিটি ব‍্যাংকের সিনিয়র কাস্টমার ম‍্যানেজার মো. শফিকুল ইসলাম ( ৩০) ৯ অক্টোবর শুক্রবার বিকাল সোয়া ৪টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । আলফাডাঙ্গা শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

১ অক্টোবর বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার এর ভাড়ার বাসায় গ্যাস সিডিন্ডার তারের লিকেজ থাকায় গ্যাসের চুলায় ফায়ার দিলে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। আলফাডাঙ্গা হাসপাতাল থেকে  প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে এয়ারবাস (হেলিকপ্টার) যোগে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট প্রেরণ করা হয়। তার শরীরের ৮৫ % আগুণে পুড়ে  ঝলসে গিয়েছে বলে হাসপাতালের স্বাস্থ কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানিয়ে ছিলেন। নিহত শফিকুল ইসলাম ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা গড়ে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে গত ৯  অক্টোবর শুক্রবার বিকাল সোয়া ৪টায় পরপারে পাড়ি জমান।

তিনি ২০১৯ সালে সিটি  ব্যাংকের  আলফাডাঙ্গ শাখায় কাষ্টমার ম্যানেজার হিসেবে যোগ দেন বলে ব্যাংক সুত্রে জানা যায়। নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।  তিনি মৃত্যু কালে বাবা, মা, স্ত্রী,  ১ বছরের ১টি কন্যা সন্তানসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। 

ইত্তেফাক/কেকে