শিবগঞ্জের পাঁকা ইউপির উপনির্বাচন আজ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৪:০৮

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। 

রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির জানান, গত ৮ জানুয়ারি পাঁকা ইউপি চেয়ারম্যান মৃত্যুবরণ করায় পাঁকা ইউপি চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় গত ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। 

নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক (ধানের শীষ), বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মাস্টার (নৌকা), মরহুম চেয়ারম্যান মজিবুর রহমানের সহধর্মণী মোসা. পারভিন (আনারস) ও জালাল উদ্দিন (মটরসাইকেল)। 

এর আগে নির্বাচনী তারিখ ঘোষণার সময় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। পাঁকা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩’শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৬৭ জন ও নারী ভোটার ৭ হাজার ১২ জন। ৯টি ভোট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

এদিকে করোনা ভাইরাস ও পদ্মা নদীর পানি পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকলেও থেমে নেই নির্বাচনী প্রচার প্রচারণা।

ইত্তেফাক/কেকে