লক্ষ্মীপুরের রামগতিতে মাদরাসাছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগে রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পূর্ব চরসীতা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। রাশেদ কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার মাকছুদুর রহমানের ছেলে।
জানা যায়, বুধবার রাত তিনটার দিকে রাশেদ পূর্ব চরসীতা এলাকার চরকলাকোপা জামেয়া ইসলামিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর বসতঘরে ঢুকে শ্লীলতাহানি করে। এ সময় ছাত্রীটির
চিৎকারে তার মা ছুটে আসলে রাশেদ পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত রাশেদকে আদলতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
