প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনিবার হোয়াইট হাউসে প্রথম পাবলিক ইভেন্টে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শুক্রবার এমনটি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে জানান, ট্রাম্প অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা সম্পর্কে কথা বলবেন। অনুষ্ঠানে ট্রাম্প সামাজিক দূরত্ব মেনে চলবেন।
গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষ সোমবার হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।
ইত্তেফাক/এআর
