কালাই পৌরসভার উপনির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৪:৩৫

জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিএনপি সমর্থিত এজেন্টদের ভয়ভীতি দেখানো, কেন্দ্র থেকে বের করে দেয়া, মারধর ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জেলা বিএনপি’র সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ভোট বর্জন করেছেন।

শনিবার বেলা ১২টায় কালাই পৌরসভার সিনেমা হল এলাকায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মৌখিকভাবে কালাই পৌরসভার উপনির্বাচনে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি হিরো তালুকদার, পৌর বিএনপি’র আহ্বায়ক সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।

এই বিষয়ে কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম ইত্তেফাককে বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো.আনিছুর রহমান তালুকদার ভোট বর্জন বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। কালাই পৌরসভার উপনির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই উপনির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ হচ্ছে।

ইত্তেফাক/এমআর