ছবি ও গল্প

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৪০

দেশের প্রখ্যাত অভিনেত্রী, নারী উদ্যোক্তা শমী কায়সার বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় ব্যবসায়ী। র্যাংগস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, গত ৮ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। পারিবারিক আয়োজনেই হয়েছে এ বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা। ব্যবসায়িক সূত্রেই দুজনের পরিচয় থেকে বন্ধুত্ব অতঃপর প্রণয়। করোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি। তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়। ‘ছবি ও গল্প’ আয়োজন সাজানো হয়েছে তাদের গাঁটছড়া বন্ধনের ছবি নিয়ে।