তা র কা ব চ ন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৪২

সবার আগে নারীর পরিচয়—তিনি একজন মানুষ। তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই সবার শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত। কিন্তু আমাদের সমাজ এখনো অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না!  একজন নারী একজন মা। পৃথিবীর কোনোকিছুরই মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে—তাদের কোনো পরিচয় হয় না। সে আসলে মানুষই নয়। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। সচেতন মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এসব অপরাধের মূল কারণ—মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লি­ষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা।

 

ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার

হওয়া প্রসঙ্গে

চিত্রনায়ক শাকিব খান