চৌগাছায় সরকারি গাছ বিক্রির অভিযোগ 

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২০:৩০

যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড়ের দুই লাখ টাকারও বেশি মূল্যের গাছ নিলাম বা টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাঁওড় ম্যানেজার ইমদাদ হোসেনের বিরুদ্ধে।  

শনিবার সকালে বিক্রিকৃত গাছ স্থানীয় ভটভডি (নছিমন) গাড়িতে চৌগাছা পৌরসদরের কুঠিপাড়া কাঠের মিলে নেওয়ার পথে চালক চালক স্থানীয় এক সাংবাদিকের কাছে এ তথ্য জানান। 

বাঁওড় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা বলছেন, ‘শনিবার যে গাছ নিয়ে যাওয়া হয়েছে তার আনুমানিক মূল্য ২ লাখের বেশি হবে। তাদের অভিযোগ বাঁওড় এবং বাঁওড়ে বিলের পাড়ে যেসব মূল্যবান গাছ ছিল বিগত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে ম্যানেজার ইমদাদ সেগুলোর প্রায় সব কেটে বিক্রি করে দিয়েছেন। যার মূল্য ২০ লাখ টাকার বেশি।’ 

নছিমনের চালক বেড়গোবিন্দপুর গ্রামের শরিফুল ইসলাম জানান, বাঁওড় অফিস থেকে গাছ নিয়ে তিনি কাঠমিলে (স-মিল) নিয়ে যাচ্ছেন। তিনি জানান, এটি দ্বিতীয় বার। এর আগে একগাড়ি মিলে রেখে এসেছি।

এই গাছ কে বিক্রি করলো জানতে চাইলে তিনি বলেন, ‘বাঁওড়ের ম্যানেজারের সাথে ভাড়ায় চুক্তি বদ্ধ হয়ে এই কাঠ মিলে নিয়ে যাচ্ছি। ম্যানেজার বলেছেন আমার এই কাঠগুলো মিলে নিয়ে যেতে হবে। এই বলে ভাড়া ঠিক করেছেন।’ 

আরও পড়ুন: রাজশাহী চারঘাটে একদিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুন

এ বিষয়ে বাঁওড় ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘টেন্ডার বা নিলাম করা হয়নি। আম্ফান ঝড়ে পড়ে যাওয়া গাছ রয়েছে। তবে তার দাবি, সে গাছগুলো বাঁওড়ের স্টোরে রয়েছে।’ তাহলে স-মিলে যে গাছ নেওয়া হচ্ছে এগুলো কোনগাছ প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখন ব্যস্ত আছি আপনাদের সাথ পরে নিরিবিলি কথা হবে।’ 

এর আগে চৌগাছার সরকারি এ বাঁওড়টির ম্যানেজার ইমদাদুল হক এর বিরুদ্ধে মাছ চুরি করে বিক্রি করাসহ  নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এএএম