বাউফলে ভেঙে গেছে ব্রিজ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪০

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর সুলতানাবাদ গ্রামের আর্শেদ মেম্বার বাড়ির পাশে খালের ওপর নির্মিত একটি আরসিসি ব্রিজ ভেঙে যাওয়ায় চার ইউনিয়নের সঙ্গে সড়ক পথের যোগাযোগ বন্ধ রয়েছে। গত মঙ্গলবার ঐ ব্রিজ দিয়ে একটি মালবাহী গাড়ি যাওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান জানান, ব্রিজটি ভেঙে পড়ায় জনগণ দুর্ভোগের শিকার হচ্ছেন। নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, ‘বিরামহীন বৃষ্টির কারণে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটি পুনর্নির্মাণের জন্য উপজেলা পরিষদ সভায় উপস্থাপন করা হবে।’