বেহাল সড়কে ঝুঁকি নিয়ে যানচলাচল

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪১

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার থেকে চরহামকুরিয়া পর্যন্ত ১৬ কিলোমিটার পার্শ্ব রাস্তা বেহাল। খানাখন্দে ভরা এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজি, ভটভটি, নছিমন, করিমনসহ ধীরগতির অধিকাংশ যানবাহন। সিএনজিচালক রাশেদুল ও নছিমনচালক কাদের উদ্দিন জানান, রাস্তাটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরুপায় হয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তাটি সম্পূর্ণ সংস্কারের জন্য একটি প্রকল্প জমা দিয়েছি। তা অনুমোদনের চেষ্টা চলছে।