বেনাপোল (যশোর) সংবাদদাতা
দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে ১ হাজার ৮৭৫ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ ১ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শার্শা উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রপ্তানিকারককে মোট ১ হাজার ৮৭৫ টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে।
