ফিলিপাইনে নতুন মৌসুমে উত্পাদিত চাল বাজারে আসতে শুরু করেছে। প্রতি বছর এ সময় চাল রপ্তানিও করে দেশটি। এতে সরবরাহ বাড়ায় দেশিয় চালের দাম পড়ে যায়। এবার অক্টোবর ও নভেম্বর মাসে চাল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর ফিলিপাইন ২৫-৩০ লাখ টন চাল আমদানি করে। তবে এবার চালের উত্পাদন ভালো থাকার পাশাপাশি আগের মজুত বেশি থাকায় রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ চাল আমদানিকারক এ দেশটি। এবার অন্তত ১০ লাখ টন কম চাল আমদানি করবে ফিলিপাইন। যা আন্তর্জাতিক বাজারে চালের দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
